October 3, 2026, 4:02 pm
শিরোনামঃ
দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা 
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে `আরসা`র দুই কমান্ডার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী সংগঠন আরসা’র দুই কমান্ডার নিহত এবং একজন আহত হয়েছে।

বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল, উখিয়ার ২০ নম্বর রেহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।

ঘটনায় আহত হয়েছে, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩১)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক প্রবেশ করে তাদের উপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page