November 20, 2026, 3:59 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে এতিমখানার সরকারি অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   কক্সবাজারের চকরিয়ার হারবাং মধ্যম পহরচাঁদা এতিমখানার সরকারি অনুদানের ২ লাখ টাকা উঠাতে ৮০ হাজার টাকা ঘুষ প্রদানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা গেছে, দাবিকৃত ঘুষের টাকা না দিলে অনুদান বাতিল করার হুমকিও দেয় সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। বাধ্য হয়ে এতিমখানার পরিচালক নগদ ৪০ হাজার টাকা মমতাজকে হস্তান্তর করেন। বাকি টাকা অনুদান পেলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী এতিমখানার পরিচালক রফিকুল ইসলাম বলেন, গেল বছর চকরিয়ায় ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে-এজন্য আমাদের কাছ থেকে অফিস খরচ হিসেবে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। অথচ এর কিছুদিন পূর্বেও আমার কাছ থেকে ৫ হাজার টাকা আদায় করা হয়েছে। একই বছর ডিসেম্বরের শেষের দিকে জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ১ লাখ ৯২ হাজার টাকার বিল দাখিল করলে আমাকে বিল দিবে না বলে সাফ জানিয়ে দেন মমতাজ বেগম ও আমজাদ। বিল পেতে তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করি। দেন দরবারে এক পর্যায়ে ৮০ হাজার টাকায় সমঝোতা হলে আমাকে চেক দেয়। সর্বশেষ চলতি বছরের ৮ এপ্রিল দুপুরে সমাজসেবা অফিস কক্ষে মমতাজ বেগমকে ৪০ হাজার টাকা বুঝিয়ে দিই। বাকি ৪০ হাজার টাকা দ্বিতীয় কিস্তির বিল উত্তোলনের পর দেবো বলে ম্যানেজ করি। বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে টাকা আদায় করতেন এ দুইজন। কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতির ভয়ে মুখ খুলে প্রতিবাদ করেননি কেউ। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি ভাতা বই নিতে গেলেও প্রতিজন উপকারভোগীর কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ আদায় করতেন আমজাদ হোসেন ও মমতাজ বেগম।

অভিযুক্ত কর্মচারী মমতাজ বেগম ও সমাজসেবা কর্মকর্তা আমজাদ

অভিযুক্ত চকরিয়া উপজেলা সমাজসেবা অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। টাকাগুলো আমার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। আমার বিরুদ্ধে কিছু বলতে গেলে আরও নিখুঁত প্রমাণ লাগবে।

অভিযুক্ত চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার আমজাদ হোসেন টাকা নেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। এ ব্যাপারে মমতাজ বেগমের সঙ্গে তার কোনো কথা হয়নি।

সমাজসেবা অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে বক্তব্যের বিষয় জানতে চেয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও উত্তর দেননি তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page