September 7, 2026, 11:13 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিমরত্না ঝাউতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এনজিও কর্মী আবদুল্লাহ আল মাসুদ (২৩) কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মো. শফির ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে সেবারত ‘এনআরসি’ এনজিওর শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা হলে তার বাসার সামনের লাইট জ্বালিয়ে দিতো এবং বাসার পাশের একটি নলকূপ থেকে পানি নিতে আসতেন তিনি। কিন্তু বুধবার সন্ধ্যায় তার বাসার সামনে অন্ধকার থাকলে বাড়ির মালিক তার দরজায় কড়া নাড়েন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিতেই চেয়ার উপর তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মাইকেল নামের এক যুবক বলেন, ‘এনজিওর চাকরি এবং আমার বাড়ির সামনের বাসায় থাকার সুবাধে মাসুদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি নতুন এই বাসায় উঠেছে কয়েকমাস হবে।’

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page