October 4, 2026, 11:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাত ৩টার দিকে রামু ঈদগড়ের বউঘাট উপরেরখিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈদগড়ের বউঘাট উপরেরখিল এলাকার নুর মোহাম্মদ ও তার স্ত্রী রুবিনা আক্তার। বিষয়টি নিশ্চিত করেন, রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামু মোহাম্মদ আবু তাহের দেওয়ান।

ওসি বলেন, গভীর রাতে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বামী ও স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই ঘটনাট ঘটিয়েছে সেটি এখনো জানি না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।



Our Like Page