September 7, 2026, 2:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে টেকনাফে ২৯ কেজি স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের থেকে অবৈধ ভাবে স্বর্ণালংকার নিয়ে এসে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখেন দুই রোহিঙ্গা। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা অভিযান পরিচালনা করে ২৯ কেজি ১৫০ গ্রাম ও ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করেন।
গ্রেপ্তার হওয়অ ২ রোহিজ্ঞা হলো- উখিয়ার কুতুপালং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫), মিয়ানমারের মংডুর সুইজা গ্রামের মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার (১০ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বারও জানান, সংবাদ পেয়ে শনিবার ১০ আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ১০০ মিটার উত্তর দিকে উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান একটি বাড়িতে লুকিয় রেখেছেন।

উক্ত তথ্য মতে, রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে বিজিবি’র একটি টিম ওই স্থানে পৌঁছে সন্দেহভাজন বাড়িতে অভিযান পরিচালনা করলে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়িতে অবস্থানরত দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা দুইটি ব্যাগসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির ব্যাগ থেকে ২৯ কেজি ১৫০ গ্রাম স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page