October 28, 2026, 6:20 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে দায়ের কোপেই প্রাণ গেলো আত্মসমর্পণ করা ‘দা বাহিনী’ প্রধানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাছির উদ্দিন কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নাছির উদ্দিন টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে।

টইটং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, কথিত দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দুর্বৃত্তের হাতে নিহত হলেন। এতে এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নাছির উদ্দিন পেকুয়ার টইটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমি দখল-বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টইটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন দুর্বৃত্ত দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাছির উদ্দিন মারা যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page