November 19, 2026, 3:06 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতিতে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ চন্দ্র মোহন্ত পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও কোরআন নিয়ে আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি পুনরায় নতুন করে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে সোমবার রাতে স্থানীয় উত্তেজিত লোকজন সৌরভ ও তার স্বজনদের বাড়িতে চড়াও হয়। এ সময় তিনটি ঘরের বেড়া ভাঙচুর এবং আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ভাঙচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শফিকুল ইসলাম আরিফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page