September 7, 2026, 2:06 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে দুই লাখ পিস ইয়াবাসহ ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লে.কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় টেকনাফ পূর্ব জাদিমুড়া এলাকার ইমান হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত ওরফে কালু (২১), হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মো: হোসাইনের ছেলে আবুল কাশেম (৩৮), খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নওশের মোড়লের ছেলে নুরুজ্জামান (২৮) ও খুলনা সদর উপজেলার আবুল কালামের ছেলে সাকির আহাম্মদ সাগর (২৬) কে আটক করা হয়।

আটককৃতদের স্বীকারোক্তি মতে বসত ঘর তল্লাশী করে খাটের নিচ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রৈক্যংখালী এলাকায় একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ও অস্ত্র ব্যবসা ও পাচারের বিষয়টি স্বীকার করেছে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে পাচার করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো তারা।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় পৃথক মামলা রুজ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page