October 3, 2026, 4:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে দেড় লাখের বেশি ইয়াবাসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং সীমান্তে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. ইরফান (২২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তের মেজর ঘের নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক ইরফান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাজ্ঞন পাড়ার নূর হোসেনের ছেলে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, রোববার ভোর রাতে মেজর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে সন্দেহজনক ৫ জনকে ব্যাগসহ আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

তিনি বলেন, এসময় লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ব্যাগগুলো ফেলে পার্শ্ববতী গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশী করে পাচারকারিদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো খুলে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page