September 7, 2026, 6:09 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে নাশকতার সরঞ্জামসহ আরসার লজিস্টিক শাখার ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রাম থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক এবং বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও এ সব সরঞ্জাম জব্দ করা হয় বলে  জানিয়েছেন র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩, ব্লক-এ/০২ এর বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে হাফেজ রহমত উল্লাহ (৩৫), কুতুপালং ক্যাম্প-৫, ব্লক-ই/৬ বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম (২৩) ও একই ক্যাম্পের কামাল হোসেনের ছেলে নুরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, রাষ্ট্রীয় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫’র সদস্যরা জানতে পারে-সন্ত্রাসী গোষ্ঠী আরসার লজিস্টিক কমান্ডার ও তার কয়েকজন সাথী কক্সবাজারের কলাতলী এলাকার ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রামে অবস্থান করছে। এ তথ্যের প্রেক্ষিতে রোববার ভোরে ওই এলাকায় গিয়ে আভিযানিক দল একটি বাড়ি ঘেরাও করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে সকাল ৯টার দিকে আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ আরসার তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page