October 6, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে পর্যটকদের মালামাল ছিনতাই ; ৩ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের দুই শ গজের পর্যটকদের মালামাল ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মালামালসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া ২নং ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল, একই ক্যাম্পের কবির মিয়ার ছেলে নুরুল ইসলাম ও বশিরের ছেলে মোহাম্মদ ফারুক। ছিনতাইয়ের শিকার পর্যটকরা কুমিল্লা থেকে ভ্রমণে যান।
বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি অ্যাপেল মাহমুদ।

তিনি জানান, পাঁচ পর্যটক সকাল ৬টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে আসেন। সেখানে ছাতা মার্কেট এলাকায় ছয়জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের ঘিরে ধরে। ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। তারা পাঁচজনের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসহ সঙ্গে থাকা সবকিছু লুটে নেয়। পরে বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে অভিযুক্তদের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। ক্যাম্প থেকে বেরিয়ে তারা ছিনতাইয়ের কাজ করে।



Our Like Page