April 11, 2026, 12:16 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে মাকে হত্যার পর ছেলের আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া থেকে আনোয়ারা বেগম মেরী (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাদকের টাকার জন্য ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) তাকে কুপিয়ে হত্যা করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে হত্যার দায় স্বীকার করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন আবিদ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য তার মাকে অত্যাচার করত। সর্বশেষ রাতে মাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় একমাত্র সন্তান আবিদ ও তার মা ছিলেন ঘরে। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন।

তিনি বলেন, নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন নিজে এসে ধরা দেওয়ার পর তাকে আটক করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page