September 7, 2026, 9:55 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে শিশু নির্যাতনের অভিযোগে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় এক শিশুকে নির্যাতনের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে উখিয়া থানার পুলিশ। সোমবার (১০ জুন) বেলা আড়াইটার দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার পাগলির বিল রাস্তায় শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে ফরিদুল আলম (৩০), পূর্ব মরিচ্যা গ্রামের লিয়াকত আলীর ছেলে খাইরুল ইসলাম ও পাগলির বিল গ্রামের জব্বার আহমদের ছেলে শফিউল করিম (২৪)।
জানা গেছে, কয়েকজন যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটির বাবা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। এতে ৬ জনের নাম উল্লেখ ও ৭ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে নির্যাতনের ছবি প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

ভুক্তভোগী শিশুটির বাবা আব্দুল শুক্কুর বলেন, আমি জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়। তারা জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page