October 5, 2026, 4:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে বাবা-ছেলে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের গুলিতে বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- থোয়াংগাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মির কাসেম বলেন, এখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গরু ডাকাতি করতে আসে। তাদের বাধা দিলে বাবা-ছেলেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় এলাকার মানুষ অনেক আতঙ্কে আছে।

তবে পুলিশ বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান মুঠোফোনে  বলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলেই আছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তাদের মৃত্যুর কারণ জানতে চাইলে ওসি বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। অভিযানে আছি। আপাতত আর কিছু বলতে পারছি না।



Our Like Page