August 4, 2026, 4:50 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ২১ কোটি টাকা মূল্যের তিমি মাছের বমি উদ্ধার ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে। পাচারের সঙ্গে জড়িত সেন্টমার্টিন ইউনিয়নের নির আহমদের ছেলে শামসুল আলমকে (৩৫) আটক করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপির দুইটি টহলদল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন শামসুল আলমকে (৩৫) আটক করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে একটি বালতি হতে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়।

উক্ত অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমাণিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে চোরাকারবারি যেকোনোভাবে গ্রহণ করে এবং বাংলাদেশে নিয়ে আসে। এছাড়াও আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের নিকট বিক্রির চেষ্টা করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page