September 20, 2026, 12:21 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ; ১৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার চকরিয়ায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা পুলিশের অস্ত্রও ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন, চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ী এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে। তখন একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন আহত হন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page