February 19, 2026, 8:47 am
শিরোনামঃ
এআইকে ধনকুবেদের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব মিত্রদের সঙ্গে এআইয়ের নিয়মের কাঠামো গড়তে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট সিরিয়া থেকে দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ৮ বাংলাদেশী রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ; মুক্তিপণ দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঝিরি খালে মাছ শিকার করতে গিয়ে স্থানীয় ৮ গ্রামবাসীকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে।

ভুক্তভোগী পরিবারের উদ্ধৃতি দিয়ে টেকনাফ থানার পুলিশ জানিয়েছে, রোববার (১৮ ডিসেম্বর) বিকালে টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা গ্রামের ৮-৯ জন বাসিন্দা পাশ্ববর্তী পাহাড়ি এলাকায় ঝিরি খালে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় তারা ফিরে আসার সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের গভীরে নিয়ে যায়। রাতেই সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

স্হানীয়রা জানিয়েছে, পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসীরা এই অপহরণ করেছে।

অপহৃতদের মধ্যে রয়েছে স্থানীয় জাহাজপুরা গ্রামের রশিদ আহমেদের পুত্র কক্সবাজার সরকারি কলেজ ছাত্র আবছার উদ্দিন (২৪) ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, নুরুল হল, করিম উল্লাহসহ ৮ জন।

গ্রামবাসীদের অভিযোগ, বাহারছড়াসহ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি হয়ে লাখ লাখ মুক্তিপণ দিয়ে প্রাণে ফিরেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল হালিম জানান,  অপহরণের খবর পাওয়ার পর থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page