September 8, 2026, 12:38 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই’ এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও অসুস্থ এক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করেছে চাঁদপুর শাহরাস্তি উপজেলা দাদিয়াপাড়া গ্রামের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

শাহরাস্তি থানা আওতাধীন কয়েকটি গ্রামে কর্মহীন ও অসহায় ২০০শ পরিবারের মাঝে “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে পেয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছনা, মুড়ি, খেজুর, ইত্যাদি।

পবিত্র মাহে রমজানের মানবিক দৃষ্টিকোণ থেকে সংঠনটির পক্ষ থেকে ২০০শত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব সাহেব বলেন, সামাজিক সংগঠন নিয়ে হিংসা বা ঈর্ষা করা একটি সাধারণ সামাজিক সমস্যা, যা মূলত অন্যের সাফল্য, ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক বিভাজন বা স্বার্থের দ্বন্দ্ব থেকে জন্ম নেয়। এর ফলে সমাজে অস্থিরতা বাড়ে। এটি মোকাবিলায় সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা তৈরি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, যা হিংসার মূল কারণগুলো দূর করতে সাহায্য করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ, ভালো আচরণ, ভালো উদ্দেশ্য এবং ভালো উদ্যোগকে সাধুবাদ জানাতে পারি না বা ভালো কাজের জন্য সহযোগিতার হাত প্রসারিত না করে বিপরীতে যারা ভালো কাজ করেন তাদেরকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করতে ছাড়ি না। এ ধরনের চিন্তা ও চেতনা সামাজিক কাজে বাধার সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহ সভাপতি, আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম, আব্দুর রব, হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আছলাম পাটোয়ারী, শফীকুর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাচ্চু পাটোয়ারী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page