September 9, 2026, 7:53 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির সৈয়দ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ; আওয়ামী লীগের সালাহউদ্দীনের বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বিএনপির জোট ছেড়ে ভোটে আসা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ অপর ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, ইতোমধ্যে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানা যায়, কক্সবাজার-১ আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দীন, শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ও শাহ নেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদের মনোনয়নপত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ঋণখেলাপি হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়নপত্র বাতিলের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এএইচ সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপিল করতে প্রার্থীদের বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page