October 9, 2026, 11:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

করোনার কড়াকড়ি শেষ হচ্ছে আগামীকাল ১৫ মার্চ ; সব ধরনের ভিসা দেবে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনার কারণে তিন বছর আগে ভিসা দেয়া নিয়ে কড়াকড়ি শুরু করেছিল চীন। আগামী ১৫ মার্চ থেকে সেই কড়াকড়ি উঠে যাচ্ছে।

জিরো কোভিড নীতি গতভাবে ডিসেম্বরেই তুলে নিয়েছিল চীন। এবার তারা ভিসা দেয়া নিয়ে কড়াকড়ি না করার সিদ্ধান্ত নিল। ফলে বিদেশিদের চীনে প্রবেশের পথ সুগম হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, আগামী ১৫ মার্চ থেকে তারা সব ধরনের ভিসা দিতে শুরু করবে। এটাও জানানো হয়েছে, করোনার আগে চীনের যে সব জায়গায় ভিসা ছাড়াই বিদেশিরা ঢুকতে পারতেন, তারা আবার সেই সুবিধা পাবেন। এর মধ্যে হংকং, ম্যাকাওতে বসবাসকারী বিদেশি  ও আশিয়ান দেশের নাগরিকেরা আছেন।

একই সঙ্গে সাংহাই-সহ চীনের বন্দরে বিলাসবহুল জাহাজ প্রবেশের অনুমতিও দেয়া হয়েছে।

৪০টি দেশের ক্ষেত্রে গ্রুপ ট্যুরের অনুমতি দেয়া হয়েছে। তবে এই সব দেশের মধ্যে অ্যামেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার নাম নেই।

অন্য সব দেশ আগেই তাদের করোনা-নীতি শিথিল করেছিল। চীন অবশেষে করলো। সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী লি কুইয়াং বলছেন, গত দুই মাসের মধ্যে চীন করোনা নীতির বদল মসৃনভাবে ঘটিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page