September 29, 2026, 12:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

করোনার ন্যাজাল ভ্যাকসিন ; স্বীকৃতি পেলো ভারতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে ভারত সরকার দফায় দফায় বৈঠকে বসেছে, তারই মধ্যে শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বীকৃতি পেলো ন্যাজাল ভ্যাকসিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে সূত্র।

প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতাল থেকে এই টিকা দেওয়া হবে। কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যারা আগে নিয়েছিলেন, তারাই এই ‘ন্যাজাল ভ্যাকসিন’ নিতে পারবেন। তবে বিনামূল্যে দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোইউন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। সন্ধ্যা থেকেই কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।

সম্প্রতি করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। ইতোমধ্যে ভারতে সেই বিএফ ৭ ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে টিকা প্রদানে নতুন করে জোর দেওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ন্যাজাল টিকায় কোনও সুঁই লাগবে না। ভারতে প্রথমবার এ ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীরা এটি নিতে পারবেন। ভারত বায়োটেক এই নতুন ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে।

আজকের বাংলা তারিখ



Our Like Page