November 20, 2026, 8:14 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

করোনার পর বিশ্বজুড়ে নতুন আতংকের নাম ‘এরিস’ ভাইরাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে বেশ কয়েকটি দেশে। তার মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অন্যতম।  নতুন এই ভেরিয়েন্টের নাম হলো ‘এরিস’।

এ ভেরিয়েন্টের সংক্রমনে অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। করোনার নতুন এ ভেরিয়েন্টটি দ্রুত ছড়ায় বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এমন অবস্থায় বিশ্ব জুড়ে এরিস নিয়ে উদ্বেগ বাড়ছে।

ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির সূত্রের খবরের বরাত দিয়ে ভারতের একটি সংবাদ মাধ্যম জানায়, ইজি ৫.১ বা এরিস খুব দ্রত ছড়ায়। সেখানে এক সপ্তাহেই এরিস আক্রান্তের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্ত ৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করে দেখা গেছে— খুব দ্রুত ছড়াতে পারে এই ভেরিয়েন্ট। এর সংক্রমণের হারও অনেক বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৪ জনের নতুন করে সংক্রমণ চিহ্নিত করা হয়েছে। এছাড়া এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে জরুরি বৈঠক করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর)  উচ্চপদস্থ কর্তারা। এরিস থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে রাজ্যগুলোকে। এছাড়া সব রাজ্যে করোনার নতুন ভেরিয়েন্টের জিনোম সিকুয়েন্স পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এরিস থেকে সুরক্ষার জন্য এখন ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি।

জানা গেছে, আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ও ফার্মেসিগুলো অমিক্রনের নতুন ধরনের বিরুদ্ধে লড়াই করতে টিকা দেওয়া শুরু করবে।

এর আগে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, করোনাভাইরাসের ইজি ৫.১ ভ্যারিয়েন্টটি এরিস নামে পরিচিত এবং এটি করোনার আরেক রূপ ওমিক্রন থেকে এসেছে। গত মাসে যুক্তরাজ্যে করোনার এই ধরনটি প্রথম শনাক্ত হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page