November 20, 2026, 5:06 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

করোনা সংক্রমণের উদ্বেগ নিয়েই আগামী ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশজুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের উদ্বেগ নিয়েই আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে সারা দেশে অংশ নেবে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী।

ইতোমধ্যে ১১টি শিক্ষা বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র।

সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৩ জন, মৃত্যু হয়েছে তিনজনের।

একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ২৮ জন। সাম্প্রতিক দিনগুলোতে উভয় সংক্রমণই ঊর্ধ্বমুখী, যা অভিভাবকদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে।

এমন প্রেক্ষাপটে দেশের ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এক সংবাদ সম্মেলনে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ। তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদ থাকবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page