November 20, 2026, 1:37 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের প্রমাণ পেয়েছে দুদক

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ট্রাস্টি বোর্ডে কোটি কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লুটপাট করেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকেই দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

অভিযান শেষে বিকেল সাড়ে চারটার দিকে সহকারী পরিচালক এনামুল হক বলেন, কল্যাণ তহবিলের নামে বিভিন্ন সময় অনিয়ম হয়ে আসছে। কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছি আমরা।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা, ২০-২১ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখ টাকা ও ২০২২-২৩ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। যেগুলো কোনো ভাউচার ছাড়াই খরচ দেখানো হয়েছে। তারা কিছু ভাউচার দেখিয়েছে, কিন্তু সেগুলো কতটুকু সত্য তাও তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এনামুল হক বলেন, সর্বশেষ ১৭ মার্চ তারা ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছে। কিন্তু কোনো ভাউচার নেই। আমরা এসবের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page