September 18, 2026, 11:59 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কর্ণফুলী নদীতে ফিশিং বোটে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন বে-ওয়ান ক্রুজের পাশে নোঙর করা অবস্থায় ট্রলারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ২টার দিকে।
চমেক হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ চারজন হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।
পুলিশ এবং কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মাছ ধরার ট্রলারটির ইঞ্জিনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বে-ওয়ান ক্রুজের সাথে বাঁধা রশি কেটে দেয়া হয় যেন আগুন ছড়িয়ে না পড়ে। এরপর আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের টাগবোট ‘প্রমত্ত’ আসে। পরবর্তীতে নির্বাপণ কাজে যোগ দেয় বঙ্গবন্ধু টানেল টাগবোট, নেভি ফায়ার ব্রিগেট ও ফায়ার সার্ভিস।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘বে-ওয়ান ক্রুজের পাশে বাঁধা অবস্থায় থাকা ওই মাছ ধরার ট্রলারে ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। এতে চারজন আহত হন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে বিস্ফোরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুপুর দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা। ট্রলার মালিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, বিস্ফোরণে আগুনে দগ্ধ চারজনকে চমেক হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page