October 5, 2026, 11:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কর্ণফুলী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

বশির আলমামুন, চট্টগ্রাম : কর্ণফুলী নদীতে নিখোঁজ মো. শফি (৩৫) নামে সেই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হন শফি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

গত বুধবার দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামে জাহাজে মাছ আনলোড করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন মো. শফি।

পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। আজ সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ সেখান থেকে শফির মরদেহ উদ্ধার করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল উল্লাহ জানান, ‘বাংলাবাজার ঘাট থেকে সকালে নিখোঁজ শফির লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 



Our Like Page