October 19, 2026, 10:29 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় চিকিৎসক ধর্ষনের পর খুনের ঘটনায়  ফাঁসি হলেও সঞ্জয়ের মরদেহ নেবে না তার পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। অভিযুক্তের বৃদ্ধ মা আগে থেকেই ছেলের এমন কুকীর্তির কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন।

শুধু তাই নয়, তার দুই বোনও ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তাদেরই একজন জানান, ফাঁসি হলেও তারা তাদের ভাইয়ের মরদেহ ফেরত নেবেন না।

সঞ্জয় রায়ের দুই বোন পুলিশে কর্মরত। তাদের প্রভাবেই ভাইয়ের এ অবস্থা বলে দাবি অনেকের। কিন্তু তা মানতে নারাজ তাদেরই একজন। সংবাদমাধ্যমকে ফোনে সঞ্জয়ের বোন বলেন, ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি।

ভাইয়ের কঠিন শাস্তি দাবি করে তিনি বলেন, আর জি করে ও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠিন শাাস্তি হওয়া উচিত। তবে সবার কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন। দয়া করে ওর মরদেহ আমাদের দেবেন না। আমরা নেবো না। এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না।

সঞ্জয়ের মা মালতিদেবীরও আক্ষেপের শেষ নেই। ছেলে মেধাবী ছিল বলে দাবি করে তিনি বলেন, টিভিতে ছেলের সম্পর্কে কত কিছু শুনছি। কিন্তু বিশ্বাস করুন, ছেলে আমার এমন ছিল না। ছোট থেকেই ক্লাসে টপার ছিল। কোথা থেকে কী যে হয়ে গেলো। ওকে কেউ ফাঁসিয়ে দিতে পারে।

শনিবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। ইতোমধ্যে তার ফাঁসির দাবিতে তোলপাড় পুরো দেশ।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page