March 15, 2026, 11:14 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই দাম কমে যাবে।

সোমবার (৩ জুলাই) দুপুরে একদিনের সফরে রংপুরে এসে নগরীর কামাল কাছনা এলাকার বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেহেতু সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ইনফ্লেশন রয়েছে। এটা নিয়ন্ত্রণেও আমরা নানা পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি। এ মাস থেকে চালও দেওয়া শুরু হবে। আমরা চেষ্টা করি কন্ট্রোল করার জন্য। আশা করছি এটা একটু সহনীয় মাত্রায় আসবে।

তিনি আরও বলেন, আমরা কাঁচা মরিচ আমদানির পারমিশন দিয়েছি, মরিচ আসাও শুরু হয়েছে। আশা করছি যে দাম কমে যাবে। আমি শুনেছি যে মরিচের দাম এখন কমের দিকে এসেছে। মূলত এটা কৃষি মন্ত্রণালয় কন্ট্রোল করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইমপোর্টের, যেমন পেঁয়াজের দিয়েছেন, টমেটোর দিয়েছেন। এই মাঝখানে বৃষ্টি, ঈদ বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের সমস্যার জন্য একটু স্লো হয়েছে। আর কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী তো সুযোগ নেয়ই। তারপরও আমি মনে করি দু-একদিনের মধ্যে আরও কমে আসবে।

তিনি বলেন, সুযোগ সন্ধানী কথাটার সঙ্গেই তো সুযোগ বিষয়টি রয়েছে, এটা ব্যবসায়ীরা নেয়ই। এখানে আমরা সব সময় চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করার জন্য। আমরা যে শতভাগ সফল হই তা বলি না, কিন্তু সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণকেও এ ব্যাপারে বেশ অ্যাকটিভ থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page