October 8, 2026, 8:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

কাতার বিশ্বকাপের স্টেডিয়ামটি অনুদান হিসেবে চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপের নাইন সেভেন ফোর (৯৭৪) স্টেডিয়ামটি দেশটির সরকার কোনো এক দেশকে অনুদান হিসেবে দিতে চেয়েছে। আর এই সুযোগটি কাজে লাগাতে ওই স্টেডিয়ামটি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কাতার দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যে সরকারি পর্যায়ে বাফুফে আনুষ্ঠানিকভাব অনুরোধ করেছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়াম চেয়ে রেখেছি। একাধিকবার এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমরা কথা বলবো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে।

চলমান বিশ্বকাপে ৮ ভেন্যুর একটি ৯৭৪ স্টেডিয়াম। মেক্সিকো, ব্রাজিল ও সুইজারল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে এই স্টেডিয়ামে।

এ স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল রাশ আবু আবুদ নামে। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের নাম পরে দেওয়া হয় ৯৭৪। শুধু শিপিং কন্টেইনার ও স্টিল দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। এর বিশেষত্ব হলো স্টেডিয়াম নির্মাণের জন্য ৯৭৪টি কন্টেইনার ব্যবহার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page