October 8, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

কাতার বিশ্বকাপে প্রমাণিত হয়েছে ইসরাইলের অস্তিত্ব নড়বড়ে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে কাতারে অবস্থানরত আরব ক্রীড়াপ্রেমীরা ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলোর সংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

আর এ ঘটনাকে দখলদার ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দালন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নায়িম কাসেম।

তিনি বলেন, আরব নাগরিকরা প্রমাণ করেছেন তারা ইসরাইলের সঙ্গে  কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীরণ মেনে নেননি এবং তারা ইসরাইলের অস্তিত্বই স্বীকার করেন না। ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত সব ধরনের প্রতিরোধ সংগ্রাম চলবে বলেও মন্তব্য করেন নায়িম কাসেম।

কাতার বিশ্বকাপ ফুটবল কভার করতে যাওয়া ইসরাইলি সাংবাদিকরা সম্প্রতি বলেছেন, তারা কাতারে গিয়ে আরব ফুটবলপ্রেমীদের তীব্র ঘৃণা ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন। আরবরা নিজেদের সঙ্গে ফিলিস্তিনি পতাকা বহন করছেন এবং ইহুদিবাদী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছেন।

এ সম্পর্কে হিজবুল্লাহর উপ প্রধান সোমবার এক টুইটার বার্তায় বলেন, “আরব নাগরিকরা ইসরাইলি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে যে অস্বীকৃতি জানাচ্ছেন তাতে প্রমাণিত হয় যে, তারা ইসরাইলের সঙ্গে কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি মেনে নেননি। এছাড়া, আরব নাগরিকরা যে তাদের ভূখণ্ডে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্বই মেনে নেননি সেকথাও তাদের আচরণে প্রমাণিত হয়েছে।”

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page