September 19, 2026, 6:36 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিয়েভে ইউরোপের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জেলেনস্কির সঙ্গে বৈঠকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন ইউরোপের সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এ সফরে যান তারা। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আসন্ন শীতের আগেই রাশিয়ার সিরিজ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্যই এ সফরে যান বাল্টিক ও নরডিক অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

দেশগুলো হলো এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে দেশগুলোর মন্ত্রীরা মানবিক ও সামরিক সহায়তা নিয়ে কথা বলেন। এছাড়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়েও আলোচনা হয় তাদের।

বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় ইউক্রেনের অবিলম্বে আরও অস্ত্রের প্রয়োজন।

সোমবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউরোপীয় মন্ত্রীদের এই সফর কিয়েভের প্রতি তাদের সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ। এই মুহূর্তে এটি খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page