September 29, 2026, 10:09 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী ও দুই শ্যালক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে ডা. আরিফুল ইসলামের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী ডা. শাহীন সুলতানা মিরা এবং মিরার দুই ভাই মো. নাসির উদ্দিন ও মো. এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন নিহত চিকিৎসকের বড় ভাই আশরাফুল ইসলাম।

মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু।

ডা. আরিফুল ইসলাম মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত স্ত্রী ডা. শাহীন সুলতানা মিরা জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের মৃত সিরাজউদ্দিনের মেয়ে।

ডা. আরিফুল ইসলাম ও ডা. শাহীন সুলতানা মিরা হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকার ফায়ার সার্ভিসের পূর্বপাশের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক পরিচালনা করতেন।

গতকাল শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকার ভাড়া বাসার বন্ধ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডা. আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুটও উদ্ধার করে। ডা. আরিফুল ইসলামের স্বজনরা এ ঘটনায় পর থেকেই হত্যার অভিযোগ তোলেন।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, ডা. আরিফুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page