August 2, 2026, 4:51 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে ভাই-বোন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের মা ও দুই ভাই। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, আজ সকাল সাড়ে ৬টায় বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে উপজেলার কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ আল হাসান আলমগীর (২৫) ও নাদিরা (২৩) হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের শামছুল ইসলামের সন্তান।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে কুড়িমারা গ্রামের কাদির মিয়া বাড়ির সীমানায় চারটি গাছের চারা লাগান। এ নিয়ে তার ভাই শামছুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে কাদির মিয়া তার ছেলেদের নিয়ে ভাইয়ের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে আলমগীর প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী নাদিরাসহ তার মা ও দুই ভাই। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাদিরার মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page