October 4, 2026, 4:20 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে হালুয়াপাড়া এলাকায় ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। ৭ মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে আবার চলে যান আমিন। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। তাদের কোনো সন্তান নেই।

শুক্রবার সকালে তার মরদেহ ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।



Our Like Page