September 17, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক ; অতঃপর আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক মুর্শিদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুর্শিদ উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।

কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এ সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে ছিলেন তিনি।

তিনি জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। বৃহস্পতিবার রাতে মুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page