October 6, 2026, 3:08 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নকে (৩৬) কুপিয়ে দুই হাতের কবজি আলাদা করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্প‌তিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দি‌কে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের কাচারিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রায়খলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার বড় ছেলে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রা‌তে মোটরসাইকেলে ক‌রে বা‌ড়ি যাচ্ছিলেন নয়ন। এ সময় তা‌র মোটরসাইকেল আট‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে করে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশপা‌শের লোকজন তা‌কে উদ্ধার ক‌রে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

ক‌টিয়াদী ম‌ডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, খবর পে‌য়েই ঘটনাস্থ‌লে যায় পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। কী কারণে এই হামলা তা এখনো জানা যায়নি। জ‌ড়িত‌দের চি‌হ্নিত ক‌রে আট‌কের জন‌্য অভিযানে নে‌মে‌ছে পুলিশ।



Our Like Page