September 18, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমিরসহ ৬ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, শুক্রবার রাতে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলার আমির মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদের সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলায় নেতা কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায়। নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page