October 6, 2026, 10:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

কিশোরীকে ধর্ষণ চেষ্টা ; ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নানার বাড়িতে বেড়াতে আসা ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মুঠোফোনে অশ্লীল ছবি ধারণ করেছে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টায় নাটোরের সিংড়া উপজেলার ভাদুড়িপাড়া গ্রামে।

তবে বৃহস্পতিবার অভিযুক্ত ওই তিন বন্ধুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুঠোফোনে ধারণ করা ওই কিশোরীর ছবি ও ভিডিও।

গ্রেফতার তিন যুবক হলো- আরিফ আলী (২২), সুমন আলী (২৬) ও হাসান আলী (২৪)। তাদের সকলের বাড়ি ভাদুড়িপাড়া গ্রামে। তিন বন্ধুই বাল্যকাল থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। এর মধ্যে আরিফ আলী ও সুমন আলী স্কুলের গন্ডি পেরিয়ে বর্তমানে কলেজে লেখাপড়া করছে। আর হাসান আলী স্কুলের গন্ডি পেরুতে না পেরে বাড়িতে কৃষি কাজ করে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, বুধবার ভিকটিম কিশোরী তার মায়ের সাথে ভাদুরিপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর প্রতিবেশী পূর্ব পরিচিত তরুণ আরিফ আলী তাকে ডেকে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে তার অপর দুই বন্ধু সুমন আলী ও হাসান আলীর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মুঠোফোনে কিশোরীর অশ্লীল ছবি ধারণ করে।

পরে বিষয়টি পরিবারের লোকজন জানলে ওই কিশোরীর মা রাতেই থানায় একটি ধর্ষণ চেষ্টা ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।



Our Like Page