November 20, 2026, 6:56 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হলো নারিশ নেক্স্ট জেন সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের কিশোর-কিশোরীদের পুষ্টি সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হয়ে গেল নারিশ নেক্স্ট জেন (NourishNextGen) সম্মেলন ২০২৩। বৃহস্পতিবার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাঁদের অংশীদার সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্দেশ্য ছিল তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমে উৎসাহী করা। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর দ্বিতীয় দিনে এই সম্মেলনটি তরুণ শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভাস সম্পর্কে সচেতনতার প্রতি গুরুত্ব দিয়ে তাদের প্রায়োগিক পরামর্শ প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধাপক ডা. মো. সামিউল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্যের সাথে সুষম পুষ্টির বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিশোর-কিশোরীদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ জরুরি।
স্বাগত বক্তব্যে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের অধ্যাপক ডা. শাহ গোলাম নবী বলেন, একটি জাতি গঠনের মূল উপাদান পুষ্টি। জনগণের মাঝে পুষ্টি কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকার ৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এর পোর্ট ফোলিও লিড মনিরুজ্জামান বিপুল বলেন, আমরা গত কয়েক বছর ধরে ‘ভালো খাবো, ভালো থাকবো’ ও ‘অ্যাক্ট ফর ফুড অ্যাক্ট ফর চেইঞ্জ’ ক্যাম্পেইনের মাধ্যমে কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহণে আগ্রহী করতে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার  ন্যাশনাল কনসালটেন্ট অনিল দাস কিশোর-কিশোরীদের সবসময় নিয়ম মেনে পুষ্টিকর খাবার গ্রহণ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (নিউট্রিশন) শবনম ফারিয়া এবং ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. মুরাদ মো. শমসের তাবরিস খান উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে টেকনিক্যাল সেশনে বক্তারা পুষ্টি বিষয়ক বিভিন্ন গবেষণা ও কার্যক্রম উপস্থাপন করেন। কিশোর কিশোরীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও তরুণরা কমিউনিটিভিত্তিক পুষ্টি প্রচারণায় সৃজনশীল প্রজেক্ট আইডিয়া তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page