September 19, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ইজিবাইকের সিটের নিচে আটকানো ছিল ৭৬ বোতল ভারতীয় মদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ মে) সকালের দিকে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মাসুদ রানা (২১)।

পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গোলজার হোসেন ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, গ্রেপ্তার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page