April 11, 2026, 8:28 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে শিলায় ঘরের টিন ছিদ্র ; ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটো হওয়ার পাশাপাশি আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের প্রচন্ড তাপদাহের পর শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি। এতে ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার ২০টিরও বেশি পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।

প্রায় ১৭ মিনিট স্থায়ী হওয়া এ শিলাবৃষ্টিতে উপজেলার চন্দ্রখানা, পানিমাছকুটি, কুটিচন্দ্রখানা ও তালুক শিমুলবাড়ীসহ বেশকিছু এলাকায় আগাম জাতের ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়।

চন্দ্রখানা গ্রামের মুকুল জানান, তার দুই বিঘা জমির আধাপাকা ধানসহ ঘরের টিনও ফুটো হয়েছে। তিনি আরও জানান, শুধু তার নয়, তার এলাকার অনেক কৃষকের জমির আধাপাকা ধান শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীষ আসতে শুরু করা শতশত বিঘা জমির ধান।

শিলার আঘাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় একই এলাকার জয়ন্তি বালার (৪৫) একমাত্র বসত ঘরটি। এছাড়া উপজেলার বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। ধানের ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘ তাপদাহের পর এই বৃষ্টি মানুষের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

উপজেলার পানিমাছকুটি এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের ফসলের ক্ষতির পাশাপাশি বসত ঘরের টিনের চাল ফুটো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, শিলাবৃষ্টির পর সন্ধায় খোজ নিয়ে তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উপজেলা কৃষি কন্ট্রোল রুমকে ভালো করে খোজখবর নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page