February 20, 2026, 2:51 pm
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রাম বাড়ি নির্মাণকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা মুন্সিপাড়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সেলিম মিয়া (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ।নিহত সেলিম পার্শ্ববর্তী ব্যাপারীপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় ক্রয়কৃত ৭ শতক জমিতে ফ্ল্যাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত আজিমুদ্দিনের ছেলে কয়ছার, কুদরত, লিয়াকত ও রেজাউলের সঙ্গে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল। কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে আবার কাজ শুরু করা হলে মৃত আজিমুদ্দিনের ছেলেরা কাজে বাধা দেন। এ সময় বাড়ির কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে কয়ছার, কুদরত, লিয়াকত, রেজাউল, তাদের স্ত্রী ও সন্তানরা সেলিমের ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে মৃত আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে স্বামীর এমন মৃত্যুতে শোকে বিলাপ করছেন সেলিমের স্ত্রী জেসমিন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দিশেহারা জেসমিন তার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page