October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রাম সীমান্তে পরকীয়া করতে গিয়ে ধাওয়া খেয়ে আটক বিএসএফ সদস্য ; হস্তান্তর করলো বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে আটক বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ (৩৫) কে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিজিবি । তিনি ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে আটক করে সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যকে আটক করেন। আটকের সময় বিএসএফ সদস্য টি-শার্ট, হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপ অবস্থায় ছিল।

বিজিবি আরও জানায়, ওই বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত ছিল। ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাওয়া দিলে তিনি প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসে। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীন সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে উভয় দেশের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়। বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম রব্বানী অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page