July 31, 2026, 6:45 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দুই মানবপাচারকারী গ্রেফতার করেছে পুলিশ; ৬ কিশোর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকায় ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোবারক হোসেন (৫০) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নামুরপাড় গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে এবং ইমন খান রায়হান (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।

আর উদ্ধার কিশোররা হলো চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শাহীন খানের ছেলে আবু সাঈদ (১৩) সোনাইমুড়ি উপজেলার এলাকার আমল নগর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেরাজ হোসেন (১৪), নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের আ. করিম মোল্লার ইমাম হাসান (১৫), চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের রবিউল ইসলামের ছেলে তামিম (১৫), হাটহাজারী উপজেলার আজাদের ছেলে ফাহিম (১৫) এবং দেবীগঞ্জ উপজেলার দিনাজপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শরীফুল ইসলাম (১২)।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম পৌর এলাকার আজমিরী হোটেলের সামনে থেকে মোবারক হোসেন ও ইমন খান রায়হানকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই কিশোরদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের কবলে নেয় আটকরা। পরে তাদের বিভিন্নস্থানে স্থানান্তর করে শারীরিক, মানসিক নিপীড়নসহ ভয়ভীতি দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোববার দুপুরে লাকসাম থানায় মামলা দেওয়া হয়। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page