August 1, 2026, 2:34 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় যাত্রীবেশে বাসে উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়  দুই যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় যাত্রীবেশে বাস উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটরা হলেন মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিন (৩১)। এসময় আরেক ছিনতাইকারী মোহাম্মদ শিশির (৩৫) পালিয়ে যান।

সোমবার (২৯ মে) সকালে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লার হোমনা উপজেলাগামী একটি বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। একপর্যায়ে তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা রুবেল ও আলামিনকে আটক করেন। এসময় শিশির গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

এসপি রহমত উল্লাহ বলেন, পরে ৯৯৯-এ ফোন পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে ওই দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে তাদের দাউদকান্দি মডেল থানায় পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page