October 1, 2026, 8:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ল শতাধিক দোকান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত।

স্থানীয় রা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে যায় বাজারে।

পরে খবর পেয়ে চান্দিনা, দাউদকান্দি, কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ৩ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল।

এখনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। সহায়-সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে, আগুনের ঘটনায় মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page