October 1, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার নিত্যপণ্যের বাজারের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। আজ বেলা ১১টায় নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিড়া, মুড়ি, গুড়, চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, বিভিন্ন মসলাসহ নিত্যপণ্যের ক্রয় ভাউচার ও বিক্রির তথ্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হওয়ায় মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজকে ৩ হাজার টাকা, জিলানী স্টোরকে ২ হাজার টাকা, হক এন্ড সন্সকে ৫ হাজার টাকা, আল আমিন টি স্টোরকে ৫ হাজার টাকা, পাল স্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বাসসকে বলেন, বন্যার সুযোগ নিয়ে অন্যায় ভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা যাচাই করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হওয়ায় ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ তদারকি অভিযারে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page