October 3, 2026, 6:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার সড়কে দুই কোটি টাকা ছিনতাই ; ১ কোটি উদ্ধার প্রজন্ম লীগ নেতার ঘর থেকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ফিল্মি স্টাইলে সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারে ব্যারিকেড দিয়ে এক ব্যবসায়ীর প্রায় পৌনে দুই কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানার ঘর থেকে এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। সোমবার রাতে ওই টাকা ছিনতাই ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ জানায়, কুমিল্লা নগরীর সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী ওই টাকা নিয়ে রবিবার রাতে একটি প্রাইভেটকারে ঢাকা থেকে কুমিল্লা আসছিলেন। গাড়িটি তুজারভাঙ্গা এলাকার মোহন ফিলিং স্টেশনের কাছে আসার পর সংঘবদ্ধ ছিনতাইকারীরা ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে তিনটি ব্যাগভর্তি ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা ও দাউদকান্দি মডেল থানা পুলিশ রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ব্যাপক অভিযান চালায়। সোমবার দুপুরে পুলিশ সোহেলের বাড়ি ঘেরাও করে তার ঘরে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল পালিয়ে যান।

ওসি মোজাম্মেল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

রাতে একসঙ্গে এত টাকা বহন করার কারণ সম্পর্কেও পুলিশ তদন্ত করছে বলে জানান পুলিশ সুপার আবদুল মান্নান। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page