October 6, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় এক শিশুর গলা কেটে হত্যার দায়ে দুই শিশুর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে সহকর্মী দুই শিশু মোঃ জাহিদুল ইসলাম রাসেল ও মোঃ হাফিজুর রহমান আরিফকে শিশু আইনে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার বিশেষ সহকারী কৌশলী  (স্পেশাল পিপি) এডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জাহিদুল ইসলাম রাসেল এবং একই জেলার সদর দক্ষিণ উপজেলার বানীপুর পশ্চিম পাড়ার মোঃ খলিলুর রহমান খলিলের ছেলে মোঃ হাফিজুর রহমান আরিফ।

মামলার বিবরণে জানা যায়, নিহত রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিঃ ফ্যাক্টরীর টুস্টিং বিভাগের শ্রমিক ছিল। সে সদর উপজেলার গোবিন্দপুর মৃত আঃ রশিদ ছেলে। ২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন এ ঘটনায় নিহতের বোন মোসাম্মদ নীপা আক্তার বাদী হয়ে নিহত রাশেদ এর দুই সহকর্মী মোঃ আরিফ হোসেন ও  মোঃ রাসেল মিয়াকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।



Our Like Page