September 7, 2026, 4:22 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কিশোরগ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ ; আটক ১৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা ঈদগাহ মোড়ে কিশোর অপরাধীদের রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দশটি দেশীয় অস্ত্র ও নয়টি ককটেলসহ ১৬ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

আজ শনিবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

তিনি বলেন, শুক্রবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে দ্বদ্বের জেরে কিশোর গ্যাংয়ের ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছোটরা সাকিনের সেন্ট মাইকেল কিন্ডারগার্টেন স্কুলের দক্ষিণ পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

উভয় গ্রুপের সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে ১০টি দেশীয় অস্ত্র ও ৯টি ককটেলসহ আটক করে। এসময় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জন কিশোরগ্যাংয়ের সদস্য পালিয়ে যায়।

 

পরে কোতয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোরগ্যাংয়ের আরও ৭ জন সদস্যকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয়। উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় পৃথক পৃথক আইনে মোট ৪টি মামলা রুজু হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page